বেগম ফজিলাতুন্নেছা ঃ
বাঙ্গালী মুসলিম নারী সমাজের নক্ষত্রসম প্রতিনিধি,
১৮৯৯ সালে টাংগাইল জেলার করটিয়ার নামদার কুমুল্লী গ্রামে এই প্রতিভাময়ী বিদূষী নারী জন্মগ্রহণ করেন।
পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী ছিলেন, করটিয়ার জমিদার বাড়ির সামান্য একজন স্কুল শিক্ষক। মাতা হালিমা খাতুন ছিলেন গৃহিণী প্রাথমিক শিক্ষায়  মেয়ের অভূত পূর্ব সাফল্য দেখে পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী, বেগম ফজিলাতুন্নেসার উচ্চ শিক্ষা গ্রহনের সার্বিক  ব্যাবস্থা গ্রহন করেন। ১৯২১ সালে ফজিলাতুন্নেসা ঢাকা ডি ভিশনে প্রথম স্থান অধিকার করে প্রথম বিভাগে এন্ট্র্যান্স পাশ করলে ধর্মীয় বেড়াজাল ও সামাজিক বাঁধা উপেক্ষা করে তাকে ঢাকার ইডেন গার্লস কলেজে ভর্তি করে দেয়া হয়।
১৯২৩ সালে তিনি প্রথম বিভাগে আই এ পাস করেন।
মেয়েদের পৃথক কলেজ না, থাকায় ফজিলাতুন্নেসা কোলকাতার বেথুন কলেজে, বি. এ, ভর্তি হন এবং ১৯২৫ সালে ডিসটিংশনে নিয়ে প্রথম বিভাগে,  বি.এ পাশ করেন।
১৯২৭ সালে ফজিলাতুন্নেসা প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে, এম. এ পাশ করেন। ১৯২৮ সালে তিনি এ উপমহাদেশের প্রথম মুসলিন নারী হিসাবে স্কলারশিপ  নিয়ে উচ্চ শিক্ষার্থে বিলেতে গমন করেন। 
জমিদার ওয়াজেদ আলী খান পন্নী তার পড়াশোনার বিশেষ উৎসাহ ও অর্থ সহায়তা প্রদান করেছিলেন।
উচ্চ শিক্ষা শেষে ১৯৩০ সালে ফজিলাতুন্নেসা লন্ডন থেকে দেশে ফিরে প্রথম কলকাতায় স্কুল ইন্সপেক্টরের চাকুরীতে যোগ  দেন। পরবর্তীতে চাকুরী ত্যাগ করে তিনি ১৯৩৫ সালে বেথুন কলেজে গণিত বিষয়ে অধ্যাপক পদে যোগদান করেন।
দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় এসে ইডেন কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন এ উপমহাদেশের প্রথম মুসলিম নারী অধ্যক্ষ।
১৯৫৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
তাঁর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ইডেন কলেজে বিজ্ঞান  বিভাগ ওবাণিজ্য বিভাগ খোলা হয় এবং কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নতী হয়। সাহিত্য  রচনায় ও তিনি মুসলিম নারীদের মধ্যে অগ্র গণ্য ছিলেন। তৎকালীন সময়ে সওগাত শিখা পত্রিকায় তার লেখা মুসলিম নারী শিক্ষার প্রয়োজনীয়তা, নারী জীবনে আধুনিক শিক্ষার আদ্ধাদ, মুসলিম নারীর মুক্তি ইত্যাদি প্রবন্ধ গুলো পাঠক প্রিয়তা অর্জন করেছিল।
১৯২৮ সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে ফজিলাতুন্নেসার পরিচয় ঘটে কবি ফজিলাতুন্নেসাকে নিয়ে অনেক কবিতা ও পত্র রচনা করেছিলেন। লন্ডনে পড়ার সময় তদানিন্তন ডিরেক্টর  অব এডুকেশন খান বাহাদুর আহসান উল্লার পুত্র আইনের তরুন ছাত্র মি. শামস্- উজ- জোহার সাথে ফজিলাতুন্নেসার পরিচয় ঘটে। 
পরবর্তীতে দেশে এসে তাঁরা পরিনয় সূত্রে আবদ্ধ হন
১৯৭৭ সালে ২১ অক্টোবর বেগম ফজিলাতুন্নেসা ঢাকায়
মৃত্যু বরণ করেন।
 এ মহীয়সী নারীর স্মৃতি রক্ষার্থে ১৯৬২ সালে সরকারী সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের একটি ছাত্রী  নিবাস নির্মাণ  করা হয়।
১৯৮৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হয়।


 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url